দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সিজিএস-এর গবেষণা প্রতিবেদন

22 July 2023
No image

দেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনার শিকার ব্যক্তি ও মানবাধিকারকর্মী কেউই যথাযথ আইনি প্রতিকার পায় না। প্রতিনিয়তই এ বিষয়ে বিচারিক হয়রানির শিকার হচ্ছেন অনেকে। শনিবার (২২ জুলাই) দুপুরে রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গভর্ন্যান্স স্ট্যাডিজ- সিজিএসের আয়োজনে মানবাধিকার বিষয়ে এক গবেষণা রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে এমন মত দেন বক্তারা।

দেশের মানবাধিকার রক্ষায় নিয়োজিত কর্মীরা কতোটা নির্বিঘ্নে কাজ করতে পারেন কিংবা কোথায় কোথায় বাধার সম্মুখীন হচ্ছেন- এ বিষয়ে গবেষণা প্রতিবেদন করে সেন্টার ফর গভর্ন্যান্স স্ট্যাডিজ। মার্কিন প্রতিষ্ঠান ন্যাশনাল এনডোরমেন্ট ফর ডেমোক্রেসি (এনইডি)-এর অর্থায়নে পরিচালিত হয় সিজিএস।

যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক আলী রিয়াজ পরিচালতি জরিপ কার্যক্রমের ফলাফল ঘোষণা করা হয় ওই অনুষ্ঠানে।

পক্ষান্তরে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ ওই গবেষণা রিপোর্টের ভিত্তিতে দেয়া বক্তব্যের কড়া সমালোচনা করেন। তাছাড়া তিনি গবেষণা তথ্যের সত্যতা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, শুধুমাত্র মানবাধিকার কর্মীরাই নন সাধারণ মানুষও কমিশনে অভিযোগ জানাতে পারেন। আর রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলি মানবাধিকার রক্ষায় কমিশনের বক্তব্যকে গুরুত্বের সঙ্গেই দেখে।  

রিপোর্ট তৈরিতে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীর কাছ থেকে কোন তথ্য নেয়া হয়েছে কিনা গণমাধ্যমকর্মীদের করা এমন প্রশ্নের জবাবে গবেষক দলের পক্ষে অধ্যাপক আলী রিয়াজ বলেন, যেহেতু এটা কোন তদন্ত নয় তাই আমরা তাদের সঙ্গে কথা বলিনি।

এছাড়া গবেষণা রিপোর্টে মানবাধিকার রক্ষাকারী বলতে সিজিএস কাদের বুঝিয়েছে এমন প্রশ্নের জবাবে ড. আলী রিয়াজ বলেন, জাতিসংঘ স্বীকৃত সংজ্ঞায়নে  যারা মানবাধিকার রক্ষায় নিয়োজিত তাদেরকেই বোঝানো হয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য দেন অধ্যাপক আলী রিয়াজ, দ্য নিউ এজ পত্রিকার সম্পাদক নূরুল কবির ও সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন।


News Courtesy:

https://www.bvnews24.com/organization/news/101326 

Comments